উদ্দীপকে উল্লিখিত ব্যাংক ম্যানেজার মি. রাকিব হাসানের ছেলেকে কোনহিসাব খোলার পরামর্শ দিলেন? আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকে ব্যাংক ম্যানেজার রাকিব হাসানের ছেলেকে সঞ্চয়ী হিসাব খোলার পরামর্শ দিয়েছেন । যে হিসাবের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি মানুষের সঞ্চয়ের মনোভাব গড়ে উঠে তাকে সঞ্চয়ী হিসাব বলে। এই হিসাবের মাধ্যমে যেকোন সময় টাকা জমা করা যায় এবং সপ্তাহে দুইবারের চেয়ে বেশি টাকা উত্তোলন করা যায় না। উদ্দীপকে দেখা যায় মি. রাকিব হাসানের ছেলে একজন ছাত্র। যেহেতু সে ঢাকায় পড়াশোনা করে, তার টাকার প্রয়োজন হতে পারে। তার বাবা তাকে একটি ব্যাংক হিসাব খুলতে বলেন। ব্যাংক হিসাব খুলতে ব্যাংকে গেলে ব্যাংক ম্যানেজার তাকে সঞ্চয়ী হিসাব খোলার পরামর্শ দেন। ফলে তার বাবা তার সঞ্চয়ী হিসেবে যেকোনো সময় টাকা জমা দিতে পারবে।তাছাড়া অন্যান্য ব্যাংকিং সুবিধা ও ভোগ করতে পারবে এই হিসাব খুলতে খুব বেশি টাকার ও প্রয়োজন পড়ে না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক ম্যানেজার মি. রাকিব হাসানের ছেলেকে কোনহিসা…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর