উদ্দীপকের প্রথম ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: সংগঠনিক দিক থেকে প্রথম ব্যাংকটি হল একটি একক ব্যাংক। যে ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংক বলে ।সাধারণত একক ব্যাংকে একটি অফিস ছাড়া অন্য কোথাও শাখা থাকে না।এই ব্যাংকের কার্যাবলী একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই এই ব্যাংকের কার্যক্রম ও সিমীত থাকে।ব্যাংকিং জগতে এই ব্যাংক ক্ষুদ্রায়তন প্রতিষ্টান হিসেবে গণ্য উদ্দীপকের জনাব তৈয়ব নৈয়াপাড়া নামক একটি ব্যাংকে গেলেন। সেখানে তিনি তার ছেলেকে টাকা পাঠাতে চাইলে, ব্যাংক কর্মকর্তা তাকে বলেন তাদের এ এলাকা বাদে আর কোন শাখা নেই। এবং তারা এর বাইরে অন্য কোথাও টাকা পাঠাতে পারেনা। যেহেতু ব্যাংকে একটি শাখার মাধ্যমে তাদের ব্যাংকি কার্যক্রম পরিচালনা করে তাই বলা যায় প্রথম ব্যাংক হল একটি একক ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর