ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে উদ্দীপকের উল্লিখিত কোন ব্যাংকটি শ্রেষ্ঠ বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে উদ্দীপকের ২য় ব্যাংকটি শ্রেষ্ঠ বলে আমি মনে করি। যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে-বিদেশের বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকেই বলে ।অন্যদিকে যে ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংক বলে ।সাধারণত একক ব্যাংকে একটি অফিস ছাড়া অন্য কোথাও শাখা থাকে না, অন্যদিকে শাখা ব্যাংকের একটি প্রধান অফিসার অধীনে এক বা একাধিক শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। উদ্দীপকে প্রথম ব্যাংটি দেশের অভ্যন্তরে একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে। অন্যদিকে ২য় ব্যাংক সারা দেশে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে । প্রথম ব্যাংকটি হলো একটি একক ব্যাংক ।এবং ২য় ব্যাংকটি হলো শাখা ব্যাংক। একক ব্যাংক একটি নির্দিষ্ট অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বলে এর সুবিধা বাণিজ্যিক ব্যাংকের তুলনায় খুবই সীমিত। একটি বাণিজ্যিক ব্যাংক দেশের যেকোনো কোন কোণায় শাখা স্থাপন করতে পারে এবং টাকার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে। অন্যদিকে শুধু একটি অঞ্চলে ব্যবসা কার্যক্রম পরিচালন করে বলে দেশের সর্বত্রে সুবিধা প্রদান করতে পারে না। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনীতির স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করে, এ ক্ষেত্রে একক ব্যাংকের সীমাবদ্ধতার কারণে তা পারেনা।তাছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়নে একক ব্যাংকের তুলনায় বাণিজ্যিক ব্যাংক বেশি ভূমিকা ভূমিকা রাখে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে উদ্দীপকের উল্লিখিত কোন ব্যাংকটি শ্রেষ্…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর