উদ্দীপকটির মেশিনে গোপন নাম্বার দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: হিসাবের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্দীপকে উল্লিখিত এটিএম সুবিধ মেশিনে গোপন নাম্বার দেওয়া যৌক্তিক। আধুনিক ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে গোপন নাম্বার/পাসওয়ার্ড ব্যবহার করা হয়। এতে অন্য কেউ গ্রাহকের হিসাব ব্যবহার করতে পারে না। ফলে গ্রাহকের হিসাবের নিরাপত্তা নিশ্চিত হয় । উদ্দীপকে জনাব রায়হান এটিএম বুথে যান । তিনি ছোট একটি প্লাস্টিক কার্ড এটিএম মেশিনের ভেতর প্রবেশ করান। এরপর একটি গোপন নাম্বার ব্যবহার করে মেশিন থেকে প্রয়োজনীয় অর্থ উত্তোলন করেন। এটিএম মেশিনে দেওয়া গোপন নাম্বারটি হলো ব্যাংক কর্তৃক প্রদত্ত পাসওয়ার্ড। সনাতন ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের তথ্য কাগজে সংরক্ষণ করা হতো। ফলে যে কেউ ঐ তথ্য দেখতে পারত। বর্তমানে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক গ্রাহককে ATM সেবা দেয়। এক্ষেত্রে ব্যাংক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি ইস্যু করে। এসব কার্ডের সাথে ব্যাংক গ্রাহককে একটি গোপন নাম্বার প্রদান করে। এই গোপন নাম্বার গ্রাহক ছাড়া অন্য কেউ এমনকি ব্যাংক কর্মকর্তারাও জানে না। ফলে গ্রাহকের অর্থের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত হয়। তাই বলা যায়, এটিএম মেশিনে গোপন নাম্বার দেওয়া যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটির মেশিনে গোপন নাম্বার দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর