উদ্দীপকে উল্লিখিত জনাব ইকবাল ব্যাংকের কী ধরনের কার্ডের অধিকারী? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব ইকবাল ব্যাংকের ডেবিট কার্ডের অধিকারী। মানুষ বিহীন স্বয়ংক্রিয় পরিচালিত হিসাব লেনদেন ব্যবস্থা সংক্ষেপে এটিএম এর নামে পরিচিত।তহবিল থেকে অর্থ উত্তোলন ও ফান্ড ট্রান্সফার এর ক্ষেত্রে এটিএম ব্যবস্থা নির্ভর ডেবিট কার্ড একটা অন্যতম পদ্ধতি। গ্রাহকের হিসাবে ডেভিড জের থাকলেই শুধুমাত্র এরূপ কার্ড ব্যবহার করা যায় বিধায় একে ডেবিট কার্ড বলা হয়ে থাকে।ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় সুবিধা লাভ করা যায়।উদ্দীপকে জনাব ইকবালের একটি কার্ড আছে যার মাধ্যমে সে ব্যাংক তে দিন রাত ২৪ ঘন্টা টাকা উত্তোলন করতে পারে। যেহেতু জনাব ইকবাল যেকন সময় কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারে তাই বলা যায় জনাব ইকবালের কার্ডটি হলো ডেবিট কার্ড।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব ইকবাল ব্যাংকের কী ধরনের কার্ডের অধিকারী? ব্য…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর