ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে 'X [গণিত] ব্যাংকের ভূমিকা অপরিসীম”। উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর ।
উত্তর: ব্যাংক ব্যবসায়ী ক্ষেত্রে X ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অপরিসীম।জনকল্যাণের উদ্দেশ্যে যে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কাজ হল নোটইস্যু করা। তাছাড়াও কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে অভিভাবক হিসেবে কাজ করে। দেশের নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতি স্থিতিশীল রাখে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধিত্ব করে এবং সরকারের রিজার্ভ সংরক্ষণ করে, এবং সরকারের নীতি বাস্তবায়ন করে বলে একে সরকারের ব্যাংক বলা হয়।এছাড়াও একে বাণিজ্যিক ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল ও বলা হয়। উদ্দীপকে Y ব্যাংক X ব্যাংক সহ দেশের অন্যান্য ব্যাংকের উন্নয়ন পরিচালনায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। তাছাড়া এটি দেশের মুদ্রা বাজার ও অর্থনীতি উন্নয়নের ভূমিকা রাখে । এখানে বলা যায় X ব্যাংটি হল কেন্দ্রীয় ব্যাংক. একটি দেশের প্রধান ও সকল ব্যাংকের অভিভাবক হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া দেশের ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের মতো গুরুত্বপূর্ণ আন্তঃব্যাংকিং নিষ্পত্তি সম্পাদন করেন।তাই বলা যায় ব্যাংকিং ব্যবসায়ে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব অপরিসীম ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে 'X ব্যাংকের ভূমিকা অপরিসীম”। উদ্দীপকের …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর