উদ্দীপকে কোন ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে Q ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে-বিদেশের বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকেই বলে ।অন্যদিকে যে ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংক বলে ।সাধারণত একক ব্যাংকে একটি অফিস ছাড়া অন্য কোথাও শাখা থাকে না, অন্যদিকে শাখা ব্যাংকের একটি প্রধান অফিসার অধীনে এক বা একাধিক শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।উদ্দীপকে P ব্যাংক দেশের অভ্যন্তরে একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে। অন্যদিকে কেউ ব্যাংক দেশের অভ্যন্তরে ছাড়াও বিদেশে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে। P ব্যাংকটি হলো একটি একক ব্যাংক ।এবং Q ব্যাংকটি হলো শাখা ব্যাংক। দেশের অর্থনীতির উন্নয়নে P ব্যাংক হতে Q ব্যাংক অনেক বেশি ভূমিকা পালন করে। কারণ শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের শাখা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে এক্ষেত্রে এই ব্যাংকটি খুব স্বল্প গ্রাহক নিয়ে তার ব্যবসা পরিচালনা করেন ফলে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের খুবই স্বল্প ভূমিকা পালন করে। অন্যদিকে Q ব্যাংক দেশের সকল অঞ্চলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের সকল ধরনের গ্রাহককে ব্যাংকিং সুবিধা প্রদান করেন, দেশের সকল স্তরের জনগণ তাদের নিকট হতে ব্যাংকিং সুবিধা গ্রহণ করে ফলে এটি দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে তাই বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে P ব্যাংকের তুলনায় Q ব্যাংক অনেক বেশি ভূমিকা পালন করেন
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর