ব্যাংক কর্তৃপক্ষ মি. মাহিমকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দাগকাটা চেক অধিক নিরাপদ হওয়ার কারণে ব্যাংক কর্তৃপক্ষ মাহিমকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলেছেন। বাহক চেক বা হুকুম চেকের উপরে বাম পাশে আড়াআড়ি দুটিরেখা অঙ্কন করলে ওই চেককে দাগ কাটা চেক বলে।দাগ কাটা চেক এর অর্থ ব্যাংক সরাসরি প্রধান না করে, ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধিত করে। এর ফলে চেক চুরি হলে বা হারিয়ে গেলে অর্থ কেউ সহজে উঠাতে পারে না। তাই এই চেকের মাধ্যমে লেনদেন অধিক নিরাপদ। উদ্দীপকের জনাব মাহিম জনাব আকাশের নিকট একটি দাগকাটা চেক ইস্যু করেন।কিন্তু চেকটি হস্তান্তরের পূর্বে হারিয়ে যায়। ব্যাংকে এ বিষয়ে জানালে ব্যাংক জনাব মাহিমকে দুশ্চিন্তা মুক্ত থাকতে বলে। এর কারণ হলো দাগ কাটা চেক অধিক নিরাপদ, তাই এটি হারিয়ে গেলেও কেউ সহজে অর্থ উঠাতে পারবে না দাগকাটা চেকের আরেকটি আরেকটি সুবিধা হল কেউ যদি প্রতারণার মাধ্যমে ব্যাংক হতে অর্থ উঠাতে গেলেও, পূর্বে তথ্যের ভিত্তিতে ব্যাংক সহজে অপরাধী চিহ্নিত করতে পারে। তাই এই সকল নিরাপত্তার কারণে ব্যাংক জনাব মাহিমকে দুশ্চিন্তা মুক্ত থাকতে বলল।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক কর্তৃপক্ষ মি. মাহিমকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলার যৌক্তিকতা উ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর