ব্যাংক দু'টির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে Q ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে-বিদেশের বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকেই বলে ।অন্যদিকে যে ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংক বলে ।সাধারণত একক ব্যাংকে একটি অফিস ছাড়া অন্য কোথাও শাখা থাকে না, অন্যদিকে শাখা ব্যাংকের একটি প্রধান অফিসার অধীনে এক বা একাধিক শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।উদ্দীপকে P ব্যাংক দেশের অভ্যন্তরে একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে। অন্যদিকে কেউ ব্যাংক দেশের অভ্যন্তরে ছাড়াও বিদেশে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে। P ব্যাংকটি হলো একটি একক ব্যাংক ।এবং Q ব্যাংকটি হলো শাখা ব্যাংক। দেশের অর্থনীতির উন্নয়নে P ব্যাংক হতে Q ব্যাংক অনেক বেশি ভূমিকা পালন করে। কারণ শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের শাখা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে এক্ষেত্রে এই ব্যাংকটি খুব স্বল্প গ্রাহক নিয়ে তার ব্যবসা পরিচালনা করেন ফলে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের খুবই স্বল্প ভূমিকা পালন করে। অন্যদিকে Q ব্যাংক দেশের সকল অঞ্চলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের সকল ধরনের গ্রাহককে ব্যাংকিং সুবিধা প্রদান করেন, দেশের সকল স্তরের জনগণ তাদের নিকট হতে ব্যাংকিং সুবিধা গ্রহণ করে ফলে এটি দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে তাই বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে P ব্যাংকের তুলনায় Q ব্যাংক অনেক বেশি ভূমিকা পালন করেনব্যাংক দুইটির মধ্যে ব্যাংক B অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে.. জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধিনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠা নয় কেন্দ্রীয় ব্যাংক।এটি একটি দেশের সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে পরিচিত। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, নোট ইস্যু, ঋণ নিয়ন্ত্রণ সহ একটি দেশের সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যে আমানত গ্রহণ ও ঋণ প্রদান করে। উদ্দীপকে A ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে মুনাফ অর্জন করে। অন্যদিকে B ব্যাংক দেশের ঋন নিয়ন্ত্রণ করে। সুতরাং বলা যায A ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক এবং B ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীল রাখে। দেশের মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দিলে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে তা স্থিতিশীল রাখে, এই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি পালনের মাধ্যমে সাহায্য করে। অন্যথায় তার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা।তাই বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক মূল ভূমিকা পালন করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক দু'টির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর