উদ্দীপকে জনাব আসলাম সাহেবের বিনিয়োগযোগ্য মূলধন কী ধরনের ঝুঁকি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আসলামের বিনিয়োগযোগ্য মূলধন আর্থিক ঝুকি হিসেবে গণ্য করা যায়। কোন বিপদজনক বা ঝুঁকিপূর্ণ অবস্থা, কার্যক্রম বা দুর্ঘটনা থেকে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় তাকে আর্থিক ঝুঁকি বলে। সাধারণত যেসব ঝুঁকি পরিমাপ করা যায় সে সকল ঝুঁকিকে আর্থিক ঝুঁকি বলে। উদ্দীপকে জনাব আসলাম তার ব্যবসার সম্প্রাসারনের জন্য মূলধন বিনিয়োগ করতে চাই। কিন্তু সে ঝুঁকির কারণে এই মূলধনের বিপক্ষে সে বীমা করতে চায়। যেহেতু জনাব আসলামের ঝুঁকিটি অর্থনৈতিকভাবে পরিমাপযোগ্য, তাই বলে যায় তার ঝুঁকিটি হলো আর্থিক ঝুঁকি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আসলাম সাহেবের বিনিয়োগযোগ্য মূলধন কী ধরনের ঝুঁকি? ব্য…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর