উদ্দীপকের ব্যাংকটির সাথে দেশের অন্যান্য ব্যাংকের তুলনামূলক পার্থক্য নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি হলে কেন্দ্রীয় ব্যাংক।এর সাথে অন্যান্য ব্যাংকের পার্থক্য নির্ণয় করা হলো । জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে।এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল ব্যাংক আমানত গ্রহণ ঋণদান সহ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। উদ্দীপকে আশার আলো ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকের সাহায্যের পাশাপাশি সরকারকে বিভিন্ন ধরনের সাহায্য করে। উদ্দীপকের এই ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো হল বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ব্যাংকিং নিয়মনীতি প্রণয়ন করে। এই ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়।অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক সহ দেশের সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে চলেন। কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ, অন্যদিকে বাণিজ্যক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকের সাহায্যে দেশের ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতির রোধ করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে কাজ করে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটির সাথে দেশের অন্যান্য ব্যাংকের তুলনামূলক পার্থক্য…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর