উদ্দীপকে উল্লিখিত দুটি চেকের মধ্যে লেনদেনের ক্ষেত্রে কোনটি অধিক নিরাপদ? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাহক চেক এবং বিশেষভাবে দাগকাটা চেকের মধ্যে লেনদেনের ক্ষেত্রে বিশেষ ভাবে দাগ কাটা চেক অধিক নিরাপদ। যে চেকের টাকা চাহিদা মাত্র ব্যাংক এর বাহককে প্রদানে বাধ্য থাকে তাকে বাহক চেক বলে। অন্যদিকে যে চেকের উপরিভাগে বাম কনে দুইটি দাগ কাটা থাকে এবং যার মাঝখানে নির্দিষ্ট ব্যাংকের কথা উল্লেখ থাকে তাকে বিশেষভাবে দাগ কাটা চেক বলা হয়। এই ধরনের চেক এর অর্থ উল্লেখিত ব্যাংকের মাধ্যমেই উত্তোলন করতে হয়। উদ্দীপকের মিস্টার নয়ন সৌরভের কাছ থেকে 5 লক্ষ টাকার একটি বাহক চেক পান। অন্যদিকে রাজুর কাছ থেকে একটি বিশেষভাবে দাগ কাটা চেক পান। কারণ রাজুর কাছ থেকে প্রাপ্ত চেকের উপরিভাগের বাম কনে দুটি আড়ারি দাগ কাটা ছিল। যার মাঝখানে পদ্মা ব্যাংক লিমিটেড কথাটি উল্লেখ ছিল। এই দুটি চেকের মধ্যে বিশেষভাবে দাগ কাটাছে একটি অধিক নিরাপদ। বাহক চেক হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই চেকের অর্থ হারানোর সম্ভাবনা থাকে। কারণ এই চেকটি যিনি ব্যাংকে উপস্থাপন করবেন তাকেই ব্যাংক উল্লেখিত পরিমাণ অর্থ প্রদানের বাধ্য থাকেন।অপরদিকে বিশেষভাবে দাগ কাটা চেক শুধুমাত্র লিখিত। ব্যাংক থেকেই ভাঙাতে হয় উল্লেখিত ব্যাংকের হিসাবে জমা দেওয়া ছাড়া এই চেকের অর্থ উত্তোলন করা সম্ভব নয়। ফলে এরূপ চেক হারিয়ে গেলেও এর অর্থ হারানোর সম্ভাবনা কম থাকে। তাই এই চেকটি অধিক নিরাপদ তাই বলা যায় উদ্দীপকের উল্লেখিত দুটি চোখের মধ্যে বিশেষভাবে দাগ কাটা চেক টি অধিক নিরাপদ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি চেকের মধ্যে লেনদেনের ক্ষেত্রে কোনটি অধিক নির…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর