উদ্দীপকে উল্লিখিত টাকা মি. তুহিনকে প্রদানে ব্যাংকের অপারগতার কারণ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের চেকটি বাঁশি চেকএ পরিণত হওয়ায় ব্যাংক মি তুহিন কে চেক এর অর্থ প্রদানে অপারগতা প্রকাশ করে। প্রতিটি চেক প্রস্তুত এর দিন থেকে ৬ মাস এর মেয়াদ থাকে। ৬ মাস অতিক্রান্ত হলে চেকটি বাঁশি চেক হিসেবে পরিগণিত হই। বাঁশি চেক ব্যাংক এ উপস্থাপিত হলে ব্যাংক সে চেক এর অর্থ পরিশোধ করেনা। উদ্দীপকে মি আমিন তার পাওনাদার মি তুহিনকে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। যা ৪-১-২০১৯ তারিখ ইস্যু করা হয়। মি তুহিন ৪-৮-২০১৯ তারিখ চেকটি ব্যাংক এ জমা দেন।অর্থাৎ তিনি ৬ মাস পর চেকটি ব্যাংক এ উপস্থাপন করেন। যার কারণে ব্যাংক তাঁকে চেক এর অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করে। কারণ আইনগতভাবে কোন চেক ৬ মাস অতিক্রান্ত হলে তা বাঁশি চেক এ পরিণত হই। এবং বাঁশি চেক এর অর্থ পরিশোধ ব্যাংক এর পক্ষে সম্ভব নয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত টাকা মি. তুহিনকে প্রদানে ব্যাংকের অপারগতার কারণ ব…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর