উদ্দীপকে বর্ণিত 'ব্যাংকটি কি রফিক মোল্লার পরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম? তোমার মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত কৃষি ব্যাংকটি রফিক মোল্লার পরিকল্পনা বাস্তবায়নে অবশ্যই কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। কৃষি ব্যাংক হল বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।এটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে প্রতিষ্ঠিত হয় বলে এটি একটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে কাজ করতে পারে।দীপ কের রফিক মোল্লা একটি তালিকাভুক্ত ব্যাংক খুঁজছেন যা থেকে তিনি স্বল্প সুদে কৃষির ঋণ পাবেন এবং ব্যাংকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে জমা রাখার সুযোগ পাবেন। তার এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক কার্যকর ভূমিকা রাখতে পারে। কৃষি ব্যাংক কৃষকদের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি ব্যাংক।যা কৃষকের উন্নয়নে বিভিন্ন মেয়াদের ঋণ প্রদান সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে কৃষকদের স্বল্প সুদে ঋণ প্রদানের পাশাপাশি যন্ত্রপাতি,সার্ভিস ইত্যাদি ক্রয়ে স্বল্প সুদে ঋণ প্রদান করে এছাড়াও কৃষকরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকে আমানত হিসেবে রাখতে পারে সুতরাং বলা যায় কৃষি ব্যাংক রফিক মোল্লার পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করতে পারবে.
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ব্যাংকটি কি রফিক মোল্লার পরিকল্পনা বাস্তবায়নে কার…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর