মি. অর্নবের 'আশা' নামক ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: মিস্টার অর্ণবের 'আশা' নামক ব্যাংকে হিসাব খোলা যৌক্তিক। শাখা ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা অফিস পরিচালিত হয়। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ব্যাংক তার শাখা খুলে ব্যাংকিং সেবা দিয়ে থাকে যার ফলে এদের কার্য পরিধি ও বিস্তৃত হয়। উদ্দীপকে মিস্টার অর্ণবের ব্যবসা পরিধি বেড়ে যাওয়ায় ব্যবসায়িক প্রয়োজনেতাকে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সাথে লেনদেন সম্পাদন করতে হয়। রূপসা ব্যাংক একটি একক ব্যাংক হওয়ায় তার ব্যবসায়িক লেনদেন সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হচ্ছে না তাই 'আশা' নামক ব্যাংকে তিনি হিসাব খুলেন ' আশা' একটি শাখা ব্যাংক। এর ফলে দেশ-বিদেশে তার সকল কর্মকাণ্ডে তিনি ব্যাংকিং সুবিধা গুলো ভোগ করতে পারবেন।শাখা ব্যাংকিং ব্যবস্থায় একটি ব্যাংকের দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অনেকগুলো শাখা থাকে।যার ফলে সহজে আর্থিক এবং ব্যবসায়িক লেনদেন সম্পাদন করা সহজ হয়।তাছাড়া অনলাইনে এই ব্যাংকিং সুবিধা গুলো গ্রহণ করা যায় ফলে ব্যবসায়ীরা খুব দ্রুত তাদের আর্থিক লেনদেনের নিষ্পত্তি করতে পারেন। তাই বলা যায় উদ্দীপকের মিস্টার অর্ণবের আশা ব্যাংকে হিসাব খোলা যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. অর্নবের 'আশা' নামক ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর