উদ্দীপকে উল্লিখিত 'রূপসা' নামক ব্যাংকটি কাঠামোগতভাবে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ' রূপসা' ব্যাংকটি কাঠামোগত ভাবে একটি একক ব্যাংক। যে ব্যাংক একটি কেন্দ্রীয় অফিসের মাধ্যমে এবং একটি নির্দিষ্ট এলাকায় তার কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে। এ ধরনের ব্যাংকের কোন শাখা অফিস থাকে না। এদের কার্য পরিধি সীমাবদ্ধ থাকে। উদ্দীপকের মিস্টার অর্ণব রুপসা নামের একটি ব্যাংকের হিসাব খুলে ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করেন। ব্যাংকটি শুধুমাত্র একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে উক্ত ব্যাংকটি স্বল্প পরিসরে গ্রাহকদের সেবা দিয়ে থাকে। কোন ধরনের শাখা অফিস না থাকায় এই ব্যাংকটিকে একটি একক ব্যাংক বলা যায়। তাই কাঠামোগত ভাবে রূপসা ব্যাংক একটি একক ব্যাংক ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'রূপসা' নামক ব্যাংকটি কাঠামোগতভাবে কোন ধরনের ব্যা…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর