উদ্দীপকে কোন নীতির কারণে মি. খালিদের প্রস্তাবে বিমা কোম্পানি রাজি হয়নি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বীমা যোগ্য স্বার্থের নীতির কারণে মি. খালিদের প্রস্তাবে বিমা কোম্পানি রাজি হয়নি।বিমাযোগ্য স্বার্থ হচ্ছে এমন একটি নীতি, যার উপস্থিতিতে বিমাগ্রহীতা আর্থিকভাবে লাভবান এবং অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হন। এই নীতির জন্যই স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারে। কারণ স্বামী-স্ত্রী পরস্পরের ওপর এমনভাবে সম্পর্কিত যার ফলে একজনের মৃত্যু অন্যজনের ক্ষতির কারণ।আবার এই নীতির কারণই একজন এর সম্পত্তির ওপর অন্যজন বীমা করতে পারেনা।উদ্দীপকে মি. খালিদ তার বাবার নামে রেজিস্ট্রিকৃত দুই তলা একটি বাড়িতে থাকেন। ভবিষ্যৎ দুর্ঘটনার কথা বিবেচনা করে মি. খালিদ বাড়িটি বিমা কোম্পানির কাছে বিমা করতে গেলে কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়।কারণ এই বাড়িতে মি. খালিদ এর আর্থিক স্বার্থ নেই।তাই বলা যায় যে,উদ্দীপকে বীমা যোগ্য স্বার্থের নীতির কারণে মি. খালিদের প্রস্তাবে বিমা কোম্পানি রাজি হয়নি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নীতির কারণে মি. খালিদের প্রস্তাবে বিমা কোম্পানি রাজি হ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর