উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোন সংখ্যাত্মক পদ্ধতি গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির খোলা বাজার নীতি গ্রহণ করেছে।খোলা বাজার নীতি বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংক যখন খোলাবাজারে বিভিন্ন ধরনের বিল, বন্ড ও সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ দান সামর্থ্য হ্রাস বৃদ্ধির কৌশল গ্রহণ করে।উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক অর্থ বাজারের ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ করতে চায়।তাই ব্যাংকটি আর্থিক বাজার থেকে পূর্বের তুলনায় অধিক পরিমাণে বেসরকারি বন্ড, সিকিউরিটিজ এবং বিভিন্ন দলিলপত্র ক্রয় করার সিদ্ধান্ত নেয়। এতে ঋণ প্রবাহ নিয়ন্ত্রণে সফলতা লাভ করে। তাই বলা যায় যে,উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির খোলা বাজার নীতি গ্রহণ করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোন সংখ্যাত্মক পদ্ধতি গ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর