উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কোন কার্ডটির সুযোগ- সুবিধা তুলনামূলক বেশি। বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ডেবিট এবং ক্রেডিট কার্ডের মধ্যে ক্রেডিট কার্ড এর সুবিধা তুলনামূলক বেশি। ডেবিট এবং ক্রেডিট কার্ড দুইটি প্লাস্টিক কার্ড যা ব্যাংক তার গ্রাহককে প্রদান করে থাকে। দুটি কার্ড এর মাধ্যমেই গ্রাহক কেনাকাটা করতে পারেন এবং এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারেন। কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ সুবিধা পাওয়া যায় যা ডেবিট কার্ডের মাধ্যমে সম্ভব নয়। উদ্দীপকের মি বাবুল এবং মি কামাল দুজন মেঘনা ব্যাংক থেকে দুটি প্লাস্টিক কার্ড গ্রহণ করেন। মি বাবুল তার কাছে নগদ টাকা না থাকায় তার ব্যাংক হিসাবে টাকা থাকা সাপেক্ষে তার কার্ড এর মাধ্যমে কেনাকাট করতে সক্ষম হন। অন্যদিকে মি কামাল তার ব্যাংক হিসাবে টাকা না থাকা সত্ত্বেও তার কার্ড ব্যবহার করে কেনাকাট করতে পারেন। ডেবিট কার্ড ব্যবহার করার জন্য গ্রাহকের ব্যাংক হিসাবে অর্থ থাকতে হয়। ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলে এই কার্ড ব্যবহার করা যায় না। অন্যদিকে ক্রেডিট কার্ড এর জন্য ব্যাংক এ কোন আলাদা হিসাব খোলার প্রয়োজন হয়না। এছাড়াও কার্ড এ কোন অর্থের প্রয়োজন না হওয়ায় যেকোনো সময় কেনাকাটা ও অর্থ উত্তোলন করা যায়। তাই বলা যায় ডেবিট কার্ড এর চাইতে ক্রেডিট কার্ড এ সুবিধা বেশি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কোন কার্ডটির সুযোগ- স…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর