উদ্দীপকে মি. সাগর কোন নীতির আওতায় বিমা প্রতিষ্ঠানের অর্থ লাভ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি সাগর আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমপ্রতিষ্ঠানের নিকট হতে অর্থ লাভ করেছেন। বিমা হলো সম্পত্তির আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা। আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমাকৃত সম্পত্তি যদি চুক্তিতে উল্লেখিত কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিমা কোম্পানি তার ক্ষতিপূরণ করে। উদ্দীপকের মি সাগর তার ব্যক্তিগত গাড়ির জন্য ৪০ লক্ষ টাকা বিমা করেন। দুর্ঘটনায় তার সম্পূর্ণ গাড়ি ক্ষতিগ্রস্ত হলে তিনি বিমা কোম্পানির কাছে বিমা দাবি পেশ করেন। বিমা প্রতিষ্ঠান তার দাবির যৌক্তিকতা বিবেচনা করে তার ক্ষতিপূরণ প্রদান করেন। আর্থিক ক্ষতিপূরণ নীতি অনুযায়ী চুক্তিতে উল্লেখিত কারনে যদি বিমাকৃত সম্পত্তি আংশিক কিংবা পুরোপুরি ক্ষতগ্রস্থ হয় বিমাকৃত কোম্পানি তা পূরণে আইনগতভাবে বাধ্য। তাই বলে যাই উদ্দীপকের মি সাগর আর্থিক ক্ষতিপূরণর নীতি অনুযায়ী অর্থ লাভ করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. সাগর কোন নীতির আওতায় বিমা প্রতিষ্ঠানের অর্থ লাভ করেছে…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর