মি. শওকত কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি শওকত যৌথ বীমা পলিসি গ্রহণ করেন। যে বীমা ব্যবস্থা একই বীমা পলিসির আওতায় একাধিক ব্যক্তির জীবনকে বীমা করা হয় তাকে যৌথ বীমা বলে ।এই ধরনের বিমা পলিসিকে বহু জীবন বীমা পত্র বা যৌথ জীবন বীমা পত্র বলা হয়ে থাকে। অধিক জীবনকে এক্ষেত্রে একক পলিসির আওতায় বীমা করা যায়, যার বিমাকৃত অংক প্রথম ব্যক্তির মৃত্যুতে বা বিমাকৃত সর্বশেষ জীবিত ব্যক্তির মৃত্যুতে প্রদেয় হতে পারে। উদ্দীপকে মি শওকত এবং তার স্ত্রী একত্রে জীবন বিমা পলিসি গ্রহণ করেন।যেহেতু এখানে দুইজন ব্যক্তি একত্রে একই বিমাপত্রের অধীনে বীমাচুক্তি করেছেন।তাই বলা যায় তাদের বীমা পলিসিটি হলো যৌথ বা যুগ্ম বিমা।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. শওকত কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর