উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপটি ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে সম্পৃক্ত ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপটি ঋণ নিয়ন্ত্রণে ঋণ বরাদ্দ করার নীতির পদ্ধতি প্রয়োগ করেছেন। বিশেষ কোনো খাত চিহ্নিত করে সেই ক্ষেত্রে ঋনের পরিমাণ কম -বেশি করার নীতি কে ঋণের বরাদ্দকরণ নীতি বলে।ঋণ বরাদ্দকরণ নীতিতে যে সকল খাতে ঋন দেওয়া প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নির্দেশ প্রদান করে। আবার যে সকল খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে। উদ্দীপকে করুনার কারণে ব্যবসা-বাণিজ্য স্থবিরতা দেখা যায়। এর ফলে ব্যাংকে প্রচুর অলস অর্থ পড়ে থাকে। ফলে প্রচুর মানুষ কৃষি ও মৎস্য খাতে মনোনিবেশ করেন ।তাই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে কৃষি ও মৎস্য খাতে স্বল্প সুদে ৫০% ঋণ দিতে বলেন।এখানে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট খাতে ঋণ বরাদ্দকরণের মাধ্যমে ঋণ বরাদ্দ করার নীতি প্রয়োগ করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপটি ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধ…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর