উদ্দীপকে 'R [গণিত] ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'R [গণিত] ব্যাংকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত ও নিয়ন্ত্রিত ব্যাংকিং প্রতিষ্ঠান। এ ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংকসমূহের কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়াও এ ব্যাংক দেশের আর্থিক নীতি বাস্তবায়নে দায়িত্ব পালন করে। ব্যাংকটি প্রয়োজনীয় নোট ও মুদ্রা প্রচলনের মাধ্যমে অর্থনীতিতে স্থিতিশীল অবস্থা বজায় রাখে। সর্বোপরি মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ ব্যাংক প্রতিষ্ঠিত নয়। উদ্দীপকে 'R [গণিত] এমন একটি ব্যাংক যার উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এই ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ঋণ নিয়ন্ত্রণ করে। এছাড়া অন্যান্য ব্যাংকগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাছাড়া ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংককে ঋণ সহায়তা দিয়ে থাকে। 'R [গণিত] ব্যাংকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের প্রধান ব্যাংক। একমাত্র এ ব্যাংক সরকারের পক্ষে নোট ও মুদ্রা প্রচলন করে। এছাড়া ব্যাংকটি দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে। পাশাপাশি ঋণের পরিমাণ কাম্যস্তরে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। এই ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করে। ফলে সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষা হয়। অতএব, দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকে 'R [গণিত] ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের অর্থনীতির উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'R ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা প…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর