উদ্দীপকে কার্যভিত্তিক 'S [গণিত] ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'S [গণিত] ব্যাংক কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ধরনের ব্যাংক অল্প সুদে জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে। আবার বেশি সুদে উক্ত অর্থ অন্যদের ঋণ দেয়। উদ্দীপকে 'S [গণিত] নামক একটি ব্যাংকের উল্লেখ রয়েছে। যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। ব্যাংকটি জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এর বিনিময়ে ব্যাংকটি তাদের কম পরিমাণে সুদ দেয়। আবার আমানতের অর্থ দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ সহায়তা প্রদান করে। এর বিনিময়ে ব্যাংক অধিক সুদ আদায় করে। এ দুই সুদের পার্থক্য থেকেই 'S [গণিত] ব্যাংক মুনাফা অর্জন করে। এক্ষেত্রে 'S [গণিত] ব্যাংকটির কাজের সাথে বাণিজ্যিক ব্যাংকের মিল রয়েছে। তাই বলা যায়, 'S [গণিত] ব্যাংক কাজের ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কার্যভিত্তিক 'S ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর