ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংক দেশের উন্নয়নে এবং ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় অধিক ভূমিকা রাখে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ব্যাংক দুইটির মধ্যে ব্যাংক মেঘনা ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করে. জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধিনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠা হল কেন্দ্রীয় ব্যাংক।এটি একটি দেশের সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে পরিচিত। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, নোট ইস্যু, ঋণ নিয়ন্ত্রণ সহ একটি দেশের সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যে আমানত গ্রহণ ও ঋণ প্রদান করে। উদ্দীপকে রূপসা ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে মুনাফা অর্জন করে। অন্যদিকে মেঘনা ব্যাংক দেশের ঋন নিয়ন্ত্রণ করে। সুতরাং বলা যায রূপসা ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক এবং মেঘনা ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীল রাখে। দেশের মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দিলে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে তা স্থিতিশীল রাখে, এই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি পালনের মাধ্যমে সাহায্য করে। অন্যথায় তার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা।তাই বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক মূল ভূমিকা পালন করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংক দেশের উন্নয়নে এবং ব্যাংক ব্যবস্থার শ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর