উদ্দীপকের আলোকে এটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দিপকে বর্ণিত ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এই ব্যাংক জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে নোট ও মুদ্রার প্রচলন এবং মুদ্রা মান সংরক্ষণ করে আর্থিক ও ব্যাংকিং খাতের নেতৃত্ব প্রদান করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীল বজায় রাখে । কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে বলে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক ও বলা হয়। উদ্দীপকে ঢাকায় একটি ব্যাংক আছে যাকে সকল ব্যাংকের মুরুব্বি বলা হয়। ঢাকা ছাড়াও বিভিন্ন অঞ্চলে এর আঞ্চলিক কার্যালয়ে আছে যেগুলো এটির কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।ব্যাংকটির আঞ্চলিক কার্যালয়গুলোতে একটি করে কক্ষ থাকে যেখানে তারা অন্তব্যাংকিং নিষ্পত্তি করে।সাধারণত একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের মুরব্বি বলা হয় এবং এটি অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এবং ঋণ নিয়ন্ত্রণের বিরাট ভূমিকা পালন করে।কেন্দ্রীয় ব্যাংকের অধীনেই বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের দেনা পাওনা নিষপত্তি করে তাই বলা যায় উল্লেখিত ব্যাংকে হল একটি কেন্দ্রীয় ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে এটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর