ব্যাংক ব্যবস্থাপক তামান্নাকে কোন ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিল? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর
উত্তর: ব্যাংক ব্যবস্থাপক তামান্নাকে সঞ্চয়ী ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিল। সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেনের উদ্দেশ্য নিয়ে গ্রাহক ব্যাংকে যে হিসাব খুলে তাকে সঞ্চয় হিসাব বলে। এরূপ হিসাবে আমানতকারী দিনে যতবার খুশি টাকা জমা দিতে পারেন কিন্তু সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করতে পারে না। এই হিসাবের আমানতকারীকে ব্যাংক সুদ বা লাভ প্রদান করে। সাধারণত স্বল্প স্থায়ী আয়ে ব্যক্তিদের জন্য এই হিসাব বিশেষ উপযোগি। উদ্দীপকে তামান্না রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। টাকা পাঠানোর জন্য তার বাবা তাকে একটি ব্যাংক হিসাব খুলতে বলেন। সে ব্যাংক ব্যবস্থাপক এর সাথে যোগাযোগ করলে তাকে একটি উপযুক্ত ব্যাংক হিসাব খুলতে বলেন। হিসাবটি হবে সঞ্চয় ব্যাংক হিসাব। কারণ এর মাধ্যমে তার বাবা তাকে টাকা পাঠাতে পারবে, যেহেতু সে একজন শিক্ষার্থী তার সবসময় টাকার প্রয়োজন হবে না,তাই বলা যায় ব্যাংক ব্যবস্থাপক তাকে সঞ্চয়ী ব্যাংক হিসাব খুলতে বলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক ব্যবস্থাপক তামান্নাকে কোন ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিল? উদ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর