উদ্দীপকে “দ্বিতীয় পাওনাদারের প্রাপ্ত চেকটি অধিক নিরাপদ” তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে দ্বিতীয় পাওনাদারের চেকটি অধিক নিরাপদ এই কথাটির সাথে আমি একমত। যে দাগকাটা চেকে দুই দাগের মাঝখানে কোন নির্দিষ্ট ব্যাংকের নাম সহ অন্য কোন শব্দাবলি উল্লেখ থাকে, তাকে বিশেষভাবে দাগ কাটা চেক বলে। এরূপ চেক এর অর্থ দুই দাগের মধ্যে উল্লেখিত ব্যাংকের কোন হিসাবে জমা দেওয়া ছাড়া অর্থ উত্তোলন করা যায় না।অন্যদিকে হুকুম চেকে নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে বাহককে অর্থ প্রদান করা হয়। উদ্দীপকে জনাব শিপন পাওনাদার Yকে একটি চেক প্রদান করেন।যার বাম কোণে আড়াআড়ি দুটি দাগ টানা ছিল।এবং দাগের মধ্যে “করতোয়া ব্যাংক প্রাপকের হিসাব কথাটি উল্লেখ ছিল।সুতরাং বুঝা যায় জনাব শিপনকে যে চেক প্রদান করেন তা হল বিশেষ দাগ কাটা চেক।অন্যদিকে জনাব এক্স কে যে চেক প্রদান করেন তা হল হুকুম চেক। হুকুম চেকের তুলনায় দাগ কাটা চেকের নিরাপত্তা বহুগুণ বেশি। বিশেষ দাগকাটা চেক এর ক্ষেত্রে দুই দাগের মধ্যে যে ব্যাংকের নাম উল্লেখ থাকে ওই ব্যাংকের ঐ শাখাতে কোন হিসাবে চেক জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হয়।যদি ঐ ব্যাংকের ঐ শাখাতে ব্যক্তির হিসাব না থাকে তবে ব্যাংকের টাকা উত্তোলন করা যায় না তাই টাকা উত্তোলন করতে হলে অবশ্যই ব্যক্তির হিসাব থাকার প্রয়োজন।তাছাড়া দাগকাটা চেকের অর্থ চুরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই বলা যায় হুকুম চেকের তুলনায় দাগকাটা চেকের নিরাপত্তা বেশি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে “দ্বিতীয় পাওনাদারের প্রাপ্ত চেকটি অধিক নিরাপদ” তুমি কি এক…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর