'পদ্মা' ব্যাংক তার আমানতের একটি নির্দিষ্ট অংশ মেঘনা বাধ্যতামূলকভাবে জমা রাখার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ঋণ নিয়ন্ত্রণে রাখার জন্য পদ্মা ব্যাংকে নির্দিষ্ট পরিমান অর্থ মেঘনা ব্যাংকে জমা রাখতে হয়। প্রত্যেক দেশেই তার প্রচলিত নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে এরমোট আমানতের একটা অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নগদ সম্পদ আকারে জমা রাখতে হয় সেটিকে ব্যাংক জমার হার বলে । যখন বাজারে ঋনের পরিমান বৃদ্ধি পায় তখন কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক জমার হার বৃদ্ধি করে দেয় ফলে ঋণ নিয়ন্ত্রণে আসে। তদ্রুপ বাজারে ঋণের পরিমাণ কমে গেলে ব্যাংক জমা হ্রাস করে দেই। উদ্দীপকে পদ্মা ব্যাংক ও মেঘনা ব্যাংক ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। পদ্মা ব্যাংকে তার মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে মেঘনা ব্যাংক রাখতে হয়।পদ্মা ব্যাংক মেঘনা ব্যাংকে আমানতের যে অংশ রাখে সেটি সাধারণত ব্যাংক জমার হার। এবং ঋণ নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক সমূহ বাণিজ্যিক ব্যাংক হতে এ ধরনের জমার হার রাখে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'পদ্মা' ব্যাংক তার আমানতের একটি নির্দিষ্ট অংশ মেঘনা বাধ্যতামূলকভাবে…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর