ক' ব্যাংকের সাহায্যে এগিয়ে আসে কোন ব্যাংক এবং কেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ক ব্যাংকের সাহায্যে এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক । কেন্দ্রীয় ব্যাংক হল দেশে সকল ব্যাংকের অভিভাবক। তালিকাভুক্ত ব্যাংকগুলো যখন অর্থ সংকটে ভোগে তখন ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে ঋন প্রদান করেন। উদ্দীপকে ক ব্যাংক সফলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে না পারার কারণে তাদের সুনাম দিন দিন হ্রাস পাচ্ছিল। ক ব্যাংকের সাহায্যের জন্য এগিয়ে আসে দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান। ফলে নতুন উদ্যমে ব্যাংকেই কার্যক্রম শুরু করেন। এখানে দেশের প্রধান ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক । দেশের সকল ব্যাংক সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত থাকে। এবং এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সকল নিয়ম নীতিমালা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। কেন্দ্রীয় ব্যাংকও তালিকাভুক্ত ব্যাংকের যেকোনো ব্যাংকিং সাহায্যে এগিয়ে আসে এবং স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি ঋণের প্রয়োজন হলে তা প্রদান করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ক' ব্যাংকের সাহায্যে এগিয়ে আসে কোন ব্যাংক এবং কেন? উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর