লিখনের ব্যাংকিং হল বিশেষায়িত ব্যাংক, এবং লিটনের ব্যাংকে হলে বাণিজ্যিক ব্যাংক তাই দুইটি ব্যাংক একটি হতে অন্যটি আলাদা। যদি দেশের কোন একটি বিশেষ খাত নিয়ে কোন ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তবে তাকে বিশেষায়িত ব্যাংক বলে।অন্যদিকে যে ব্যাংক জনগণ হতে আমাদের সংগ্রহ, ঋনদান এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করে সেই সকল ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক বলে। বিশেষায়িত ব্যাংক যেখানে শুধুমাত্র একটি বিশেষ খাত নিয়ে কাজ করে অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক প্রায় সকল ধরনের কার্যক্রম করে থাকে। উদ্দীপকে লিটন এবং লিখন দুই ধরনের ব্যাংকে তাদের চাকরি শুরু করেন। যেখানে লিটন এমন একটি ব্যাংকে যোগদান করেন যেখানে আমানত সংগ্রহ, ঋণদান , ইত্যাদি কাজ করে থাকে। এবং লিখন যে ব্যাংকে যোগদান করে সেখানে শুধুমাত্র কৃষি খাতে ঋণ প্রদান করে থাকে। এখানে লিখনের ব্যাংকে হলেও বিশেষায়িত ব্যাংক এবং লিটনের ব্যাংকে হল বাণিজ্যিক ব্যাংক। বিশেষায়িত ব্যাংকগুলো সাধারণত সরকারের তত্ত্বাবধানে পরিচালনা হয়ে থাকে, অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো বেসরকারিভাবে বা সরকারিভাবে উভয় পরিচালনা হয়ে থাকে। কৃষি ব্যাংকগুলো শুধুমাত্র কৃষিখাতে ঋণ প্রদান করে। অন্যদিকে প্রায় সকল কাজের উপাদান করে। তাই বলা যায় লিটন এবং লিখনের ব্যাংক একটি অন্যটি হতে সম্পূর্ণ আলাদা।