জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি তাদের ঝুঁকি হ্রাস করবে- তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সম্পাদিত পুনর্বিমা চুক্তি তাদের ঝুঁকি হ্রাস করবে- এর সাথে আমি একমত। বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে। এরূপ চুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই থাকে বিমা কোম্পানি। উদ্দীপকের মি. জুনায়েদ জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটি গোষ্ঠী বিমাচুক্তি করেন। পরবর্তীতে ঝুঁকির মাত্রা বিবেচনায় জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আবার একই বিমার বিষয়বস্তু ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিমাচুক্তি করে। পুনরায় একই বিষয়বস্তু বিমা করায় এবং বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই বিমা কোম্পানি হওয়ায় বলা যায়, জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পুনর্বিমা চুক্তি সম্পাদন করে। বিমা প্রতিষ্ঠান তার গৃহীত নির্দিষ্ট পরিমাণ অঙ্কের অতিরিক্ত ঝুঁকির জন্য অন্যকোনো বিমা কোম্পানির সাথে পুনর্বিমা করতে পারে। জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এ ধরনের বিমা করায় ঝুঁকির বোঝা প্রথম থেকেই বণ্টিত হবে ও হ্রাস পাবে। তাছাড়া জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে অধিকসংখ্যক ঝুঁকির বিপক্ষে বিমা গ্রহণ করা সম্ভব হবে। ফলে ব্যবসায় সম্প্রসারিত হবে এবং ঝুঁকি হ্রাস পাবে। সুতরাং বলা যায়, জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে পুনর্বিমা চুক্তি তাদের ঝুঁকি হ্রাস করবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর