তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত জনাব নীলা কর্তৃক উত্থাপিত চেকের অর্থ পরবর্তী হিসাব হতে উত্তোলন করতে পারবেন? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: চলতি হিসাবে জমাতিরিক্ত উত্তোলন সুবিধা থাকায় জনাব নীলা কর্তৃক উত্থাপিত চেকের অর্থ পরবর্তী হিসাব তথা চলতি হিসাব হতে উত্তোলন করতে পারবে বলে আমি মনে করি। যে হিসাবে যতবার প্রয়োজন অর্থ জমা ও উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। এ হিসাবে ব্যাংক জমাতিরিক্ত ঋণ সুবিধা পাওয়া যায়। উদ্দীপকে জনাব নীলা ব্যবসায়ের প্রয়োজনে আরেকটি ব্যাংক হিসাব খুলেন। উক্ত হিসাবে কোনো সুদ দেওয়া হয় না। তার হিসাবটিতে স্থিতির পরিমাণ ৩০,০০০ টাকা হলেও তিনি উক্ত হিসাবে ৩৫,০০০ টাকা একটি ব্যাংকে উপস্থাপন করেন। অর্থাৎ তিনি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের জন্য চেক উপস্থাপন করেন। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব নীলার হিসাবটি হলো চলতি হিসাব। চলতি হিসাবে জমাকৃত অর্থ গ্রাহক যেকোনো সময়ে উত্তোলন করতে পারেন। তাই এই হিসাবে ব্যাংক সুদ প্রদান করে না। উক্ত হিসাবের অন্যতম বৈশিষ্ট্য হলো জমাতিরিক্ত ঋণ। ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ হিসাব থেকে ব্যাংক জমার অধিক পরিমাণ অর্থ উত্তোলন করা যায়। তাই বলা যায়, চলতি হিসাবে জমাতিরিক্ত। উত্তোলন সুবিধা থাকায় জনাব নীলা কর্তৃক উত্থাপিত চেকের অর্থ পরবর্তী হিসাব তথা চলতি হিসাব হতে উত্তোলন করতে পারবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত জনাব নীলা কর্তৃক উত্থাপিত চেকের অ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর