উদ্দীপকে পরবর্তীতে ব্যাংক ম্যানেজার কর্তৃক জনাব কবিরকে প্রদত্ত পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব কবির পরবর্তীতে স্থায়ী হিসাব খোলায় ব্যাংক ম্যানেজার কর্তৃক তাকে প্রদত্ত পরামর্শ যৌক্তিক হয়েছে। যে হিসাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য এককালীন টাকা জমা রাখা হয় এবং মেয়াদপূর্তির আগে সাধারণত অর্থ উত্তোলন করা যায় না তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবের গ্রাহকগণ ব্যাংক থেকে অধিক সুদ বা লাভ প্রাপ্ত হয়। উদ্দীপকে জনাব কবির প্রথমে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হিসাব খুলেছিলেন। পরবর্তীতে তিনি এককালীন ১ লক্ষ টাকা জমা দিয়ে চার বছরের জন্য আরেকটি হিসাব খুলেন। মূলত নির্দিষ্ট পরিমাণ অর্থ এককালীন জমা দিয়ে ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হয়।সুতরাং জনাব কবির পরবর্তীতে স্থায়ী হিসাব খুলেন। উদ্দীপকে জনাব কবির চার বছরের জন্য স্থায়ী হিসাব খোলে টাকা জমা রাখলেন। তিন বছর পর জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক ম্যানেজার তাকে মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দেন। তার কারণ হলো স্থায়ী হিসাবের অর্থ মেয়াদপূর্তির পূর্বে ব্যাংক থেকে উত্তোলন করা যায় না। তবে জরুরি প্রয়োজনে উত্তোলন করতে পারলেও সেক্ষেত্রে ব্যাংক চুক্তি অনুযায়ী সুদ বা মুনাফা পরিশোধ করে না। সেক্ষেত্রে সুদের পরিমাণ হয় চুক্তির চেয়ে অনেক কম। তাই জনাব কবির যেহেতু ৪ বছরের মধ্যে তিন ৩ বছর অপেক্ষা করেছেন। তাই তাকে আর একটি বছর অপেক্ষা করতে পরামর্শ দেন। সেক্ষেত্রে জনাব কবির মেয়াদপূর্তিতে চুক্তি অনুসারে সুদসহ সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। ফলে তিনি লাভবান হবেন। এমতাবস্থায় বলা যায়, ব্যাংক ম্যানেজারের পরামর্শ যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পরবর্তীতে ব্যাংক ম্যানেজার কর্তৃক জনাব কবিরকে প্রদত্ত পরাম…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর