উদ্দীপকে জনাব কবির প্রথমে কোন ধরনের হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব কবির প্রথমে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হিসাব খুলেছিলেন। প্রতি মাসে সমপরিমাণ অর্থ জমা দেবে শর্তে নির্দিষ্ট মেয়াদে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে ডিপিএস হিসাব বলে। এ হিসাবে ব্যাংক সঞ্চয়ী হিসাব অপেক্ষা অধিক হারে সুদ প্রদান করে থাকে। উদ্দীপকে জনাব কবির ব্যাংকে একটি হিসাব খুলেছিলেন। তিনি পাঁচ বছরের জন্য হিসাবটি খুলেছিলেন। উক্ত হিসাবে প্রতিমাসে ১,০০০ টাকা করে কিস্তি প্রদান করেন। মূলত নির্দিষ্ট মেয়াদের জন্য সমপরিমাণ অর্থ নির্দিষ্ট সময় অন্তর জমা দিয়ে ডিপোজিট পেনশন স্কিম হিসাব খোলা হয়ে থাকে। এ হিসাবের অর্থ ব্যাংক মেয়াদপূর্তিতে সুদসহ এককালীন পরিশোধ করে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব কবির প্রথমে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হিসাব খুলেছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব কবির প্রথমে কোন ধরনের হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর