উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের ঋণ নিয়ন্ত্রণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ নিয়ন্ত্রণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে।' বাজারে ঋণ সরবরাহ কাম্যমাত্রায় বজায় রাখাই হলো ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঋণ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে 'A [গণিত] ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক এবং 'B [গণিত] ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। তাই 'A [গণিত] ব্যাংকের আর্থিক সংকটে 'B [গণিত] ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে ঋণ দিয়ে ভূমিকা রাখে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'B [গণিত] ব্যাংকটি মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ফলে মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচন উভয়টি নিয়ন্ত্রণে থাকে। এতে করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি বিবেচনায় ঋণ নিয়ন্ত্রণ কৌশলে প্রয়োগ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাথে একাত্মতা প্রকাশ করে এবং ঋণ নিয়ন্ত্রণে পরোক্ষ ভূমিকা পালন করে থাকে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে উদ্দীপকের 'B [গণিত] ব্যাংক দেশের ঋণ নিয়ন্ত্রণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের ঋণ নিয়ন্ত্রণে প্রত…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর