উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপটি হলো ঋণের বরাদ্দকরণ নীতি। বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কমবেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে যেসব খাতে ঋণ দেওয়া প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ দেয়। আর যেসব খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। তাই ব্যাংকটি প্রথমে ব্যাংক হার নীতি ব্যবহার করলেও মুদ্রাস্ফীতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসার পরবর্তীতে ঋণ সরবরাহের ক্ষেত্রে কিছু খাত নির্দিষ্ট করে দেয়। এটি ঋণের বরাদ্দকরণ নীতির ব্যবহার। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের বরাদ্দকরণ নীতি প্রয়োগ করায় বাজারে স্থিতিশীলতা আসে। অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। কারণ ঋণের বরাদ্দকরণ নীতির আলোকে যে খাতে ঋণ সরবরাহ বাড়ানো উচিত কেন্দ্রীয় ব্যাংক সে খাতে ঋণের বরাদ্দ বাড়িয়ে দেয় আবার কমানোর প্রয়োজন হলে ঋণের বরাদ্দ কমিয়ে দেয়, যা দ্রুত ঋণ নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ। তাই বলা যায়, ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ ঋণের বরাদ্দকরণ নীতির প্রয়োগ যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর