উদ্দীপকে উল্লিখিত জনাব মামুনের কার্ডটি হলো ডেবিট কার্ড এবং জনাব কাশেমের কার্ডটি হলো ক্রেডিট কার্ড।
ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক নগদ টাকা ছাড়াই কেনাকাটা করতে পারে এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে যা ডেবিট কার্ডে নেই।
উদ্দীপকে জনাব মামুন ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করেন। তাই তার কার্ডটিতে ঋণ সুবিধা নেই। অপরদিকে, কাশেমের কার্ডটিতে ঋণ সুবিধা আছে। তাই বলা যায়, জনাব কাশেমের কার্ডটি হলো ক্রেডিট কার্ড।
ডেবিট কার্ডের সুবিধা হলো ব্যাংক হিসাবে টাকা জমা থাকলে গ্রাহক যেকোনো সময় টাকা উত্তোলন, বিল পরিশোধ, অর্থ স্থানান্তর কিংবা কেনাকাটা করতে পারবেন। অপরদিকে, ক্রেডিট কার্ডের সুবিধা হলো এ কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। ঋণ সুবিধা প্রাপ্তির কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও বাকিতে কেনাকাটা করা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দুইটির তুলনামূলক সুবিধা রয়েছে।