উদ্দীপকে কোন নীতির আলোকে জনাব রিফাত বিমা প্রতিষ্ঠান থেকে বিমাদাবি লাভ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব রিফাত আর্থিক ক্ষতিপূরণের নীতির আলোকে বিমাকারী প্রতিষ্ঠান থেকে বিমাদাবি লাভ করেছেন। বিমা হলো সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুসারে চুক্তিতে উল্লিখিত কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে অন্যথায় নয়। উদ্দীপকের জনাব রিফাত তার ব্যক্তিগত গাড়ির জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। জনাব রিফাত ক্ষতিপূরণ দাবি করে এবং বিমাকারী প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী বিমাদাবি পরিশোধ করে। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুসারে বিমাচুক্তিতে উল্লিখিত কারণে বিমাকৃত বিষয়বস্তুর কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি তা পূরণে আইনত বাধ্য। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রিফাত আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমাকারী প্রতিষ্ঠান থেকে বিমাদাবি লাভ করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নীতির আলোকে জনাব রিফাত বিমা প্রতিষ্ঠান থেকে বিমাদাবি ল…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর