উদ্দীপকে 'XYZ [গণিত] বিমা কোম্পানি কর্তৃক পরবর্তীতে গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ঝুঁকি বিবেচনায় 'XYZ [গণিত] বিমা কোম্পানি কর্তৃক পরবর্তীতে পুনর্বিমা করার সিদ্ধান্ত যৌক্তিক। বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে। এরূপ চুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই থাকে বিমা কোম্পানি। উদ্দীপকে জনাব করিম 'XYZ [গণিত] বিমা কোম্পানির সাথে এক কোটি টাকার বিমা করেন। উক্ত বিমার এক-তৃতীয়াংশ ঝুঁকির 'জন্য 'XYZ [গণিত] বিমা কোম্পানি 'PQR [গণিত] বিমা কোম্পানির সাথে আরেকটি বিমাচুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই ধরনের বিমাচুক্তি হলো পুনর্বিমা চুক্তি। বিমা প্রতিষ্ঠান তার গৃহীত নির্দিষ্ট পরিমাণ অঙ্কের অতিরিক্ত ঝুঁকির জন্য অন্যকোনো বিমা কোম্পানির সাথে পুনর্বিমা করতে পারে। 'XYZ [গণিত] বিমা কোম্পানি এ ধরনের বিমা করায় ঝুঁকির বোঝা প্রথম থেকেই বণ্টিত হবে ও হ্রাস পাবে। এছাড়া 'XYZ [গণিত] বিমা কোম্পানির পক্ষে অধিকসংখ্যক ঝুঁকির বিপক্ষে বিমা গ্রহণ করা সম্ভব হবে। ফলে ব্যবসায় সম্প্রসারিত হবে, কেননা বৃহৎ ঝুঁকি এড়ানো 'XYZ [গণিত] বিমা কোম্পানির পক্ষে সম্ভব হবে। এতে মূল বিমাগ্রহীতারও অর্থ প্রাপ্তির নিশ্চয়তা বাড়বে। সুতরাং বলা যায়, 'XYZ [গণিত] বিমা কোম্পানি 'PQR [গণিত] বিমা কোম্পানির সাথে পুনর্বিমা চুক্তি গ্রহণের সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'XYZ বিমা কোম্পানি কর্তৃক পরবর্তীতে গৃহীত সিদ্ধান্তের যৌক…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর