স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমাকারী প্রতিষ্ঠান কর্তৃক জনাব রিফাতকে পরবর্তী দাবি প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে।
সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এ নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলে।
উদ্দীপকে জনাব রিফাতকে তার বিমাকৃত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পর ক্ষতিগ্রস্ত গাড়িটির ভগ্নাবশেষ বিক্রয় করে তার সম্পূর্ণ অর্থ বিমা প্রতিষ্ঠান গ্রহণ করে। গাড়ি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ জনাব রিফাত দাবি করলে বিমা প্রতিষ্ঠানটি অর্থ প্রদানের দাবি প্রত্যাখ্যান করে।
স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উদ্দীপকের জনাব রিফাতর ক্ষতিগ্রস্ত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রাপ্তির পর বিমাকৃত গাড়িটির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি। যেহেতু বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেছে তাই ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক এখন বিমা কোম্পানি। তাই বলা যায়, বিমা কোম্পানি কর্তৃক জনাব রিফাতকে ক্ষতিগ্রস্ত গাড়ির বিক্রয়কৃত অর্থ পরিশোধ না করাই যৌক্তিক।