উদ্দীপকে উল্লিখিত জনাব শফিকের চিন্তা দূরীকরণে তোমার পরামর্শ কী? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব শফিকের চিন্তা দূরীকরণে শিক্ষাবৃত্তি বিমাপত্র গ্রহণ করা যৌক্তিক হবে। শিক্ষাবৃত্তি বিমাপত্র সন্তান-সন্ততিদের লেখাপড়ার স্বার্থে গ্রহণ করা হয়। এক্ষেত্রে বিমার মেয়াদ শেষে বিমাকারী নির্দিষ্ট সময় পর্যন্ত বিমাপত্রে উল্লিখিত সন্তানকে শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট সময় অন্তর অর্থ প্রদান করে থাকে। উদ্দীপকে জনাব শফিক তার সন্তানের ভবিষ্যৎ উচ্চ শিক্ষার খরচ নিয়ে চিন্তিত। এক্ষেত্রে শিক্ষাবৃত্তি বিমাপত্র তার চিন্তা দূরীকরণে সহায়ক হবে। কেননা এ ধরনের বিমা করা থাকলে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের পর সন্তানের লেখাপড়ার খরচ বিমা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দ্বারা মেটানো যায়। শিক্ষাবৃত্তি বিমাপত্রে বিমাগ্রহীতা নির্দিষ্ট মেয়াদের জন্য এরূপ বিমাপত্র খুলে বিমাকিস্তির অর্থ প্রদান করতে থাকে। মেয়াদ শেষে আবার বিমাকারী নির্দিষ্ট সময় পর্যন্ত বিমাপত্রে উল্লিখিত সন্তানকে শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট সময় অন্তর বৃত্তি হিসেবে অর্থ প্রদান করে। তবে বিমাগ্রহীতা যদি নির্দিষ্ট মেয়াদের আগে মারা যায় সেক্ষেত্রে আর বিমাকিস্তির অর্থ প্রদানের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পর হতেই বিমাকারী শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমাপত্রে উল্লিখিত সন্তান বা সন্তানদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে। তাই বলা যায়, জনাব শফিকের চিন্তা দূরীকরণে শিক্ষাবৃত্তি বিমাপত্র গ্রহণ করা যৌক্তিক হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব শফিকের চিন্তা দূরীকরণে তোমার পরামর্শ কী? যুক…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর