উদ্দীপকে বড় ব্যাংক বলতে কোন ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বড় ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে। দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণকারী একক ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাবাজারের পরিচালক ও নিয়ন্ত্রক। উদ্দীপকে মি. আজাদ খান একটি ব্যাংকে লেনদেন করেন, যেটি একটি বড় ব্যাংকের তালিকাভুক্ত। ব্যাংকটি বড় ব্যাংকের নিয়মানুযায়ী পরিচালিত। ব্যাংকটির প্রয়োজন হলে বড় ব্যাংকটি থেকে ঋণও নিতে পারে। মূলত তালিকাভুক্ত ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকে আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। আবার আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ সুবিধা দিয়ে সাহায্য করে। উদ্দীপকে উল্লিখিত বড় ব্যাংকটির কাজ কেন্দ্রীয় ব্যাংকের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বড় ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংককে বোঝানো হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বড় ব্যাংক বলতে কোন ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে? আলোচনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর