"মি. আজাদ খানের ব্যাংকটি তার নিজস্ব প্রয়োজনেই বড় ব্যাংকের কর্তৃত্বে পরিচালিত হয়”- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. আজাদ খানের ব্যাংকটি তার নিজস্ব প্রয়োজনেই বড় ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্বে পরিচালিত হয়- এ বক্তব্যের সাথে আমি একমত। কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত ব্যাংকসমূহকে তালিকাভুক্ত ব্যাংক বলে। তালিকাভুক্ত ব্যাংকগুলো বিভিন্ন আদেশ-নির্দেশ মেনে চলার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ করে। উদ্দীপকে. মি. আজাদ খান যে ব্যাংকে লেনদেন করেন সেটি একটি তালিকাভুক্ত ব্যাংক। ব্যাংকটিকে কেন্দ্রীয় ব্যাংকের নানান নিয়ম ও খবরদারি মেনে চলতে হয়। ব্যাংকটি তার সংগৃহীত আমানতের ৫% নগদে ও ১৫% ট্রেজারি বিল কিনে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। তালিকাভুক্ত ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের সদস্য, তাই একে কেন্দ্রীয় ব্যাংকের শর্ত মেনে চলতে হয়। যদি তা না করে তবে কেন্দ্রীয় ব্যাংক শাস্তি হিসেবে তালিকাভুক্ত ব্যাংকটিকে তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতা রাখে। ফলে কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ঋণ সুবিধাসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই মি. আজাদ খানের ব্যাংকটি তার নিজস্ব প্রয়োজনই বড় ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্বে পরিচালিত হয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
"মি. আজাদ খানের ব্যাংকটি তার নিজস্ব প্রয়োজনেই বড় ব্যাংকের কর্তৃত্বে…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর