উদ্দীপকে উল্লিখিত চেকটি প্রত্যাখ্যান করা কি যৌক্তিক বলে মনে হয়? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চেকটি 'বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটি প্রত্যাখ্যান করা যৌক্তিক হয়েছে। প্রস্তুত তারিখের পর থেকে আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেক ভাঙানো না হলে উক্ত চেককে বাসি চেক বলে। আমাদের দেশে এই মেয়াদ ছয় মাস। উদ্দীপকে জনাব রিপনের চেকটিতে তারিখ লেখা ছিল ০৪-০১-২০২৩। চেকটি ব্যাংকে উপস্থাপন করা হয় ১০-০৭-২০২৩ তারিখে। অর্থাৎ চেকে উল্লিখিত তারিখের ছয় মাস পর চেকটি ব্যাংকে উপস্থাপন করা হয়। তাই ব্যাংক উক্ত চেকটির অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করে। উদ্দীপকের চেকটি চেকে উল্লিখিত তারিখের ছয় মাস পরে ব্যাংকে উপস্থাপন করায় চেকটি বাসি চেকে পরিণত হয়। ছয় মাস সময়ের পরে কোনো চেকের অর্থ আইনগতভাবে ব্যাংক প্রদান করে না। জনাব রিপন যদি ছয়মাস সময়ের পূর্বেই চেকটি ব্যাংকে উপস্থাপন করত সেক্ষেত্রে অন্যান্য সবকিছু ঠিক থাকলে ব্যাংক চেকটি জমা গ্রহণ করত। সুতরাং বলা যায়, উদ্দীপকের চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটি প্রত্যাখ্যাত হওয়া যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চেকটি প্রত্যাখ্যান করা কি যৌক্তিক বলে মনে হয়? তোম…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর