উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতি অনুসৃত হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণে সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত জমার হার পরিবর্তন নীতি অনুসৃত হয়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের সংগৃহীত আমানতের একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এই জমার হার কম-বেশি করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিকে জমার হার পরিবর্তন নীতি বলা হয়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মাত্রাতিরিক্ত ঋণ বিতরণের মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক জমার হার ১% বৃদ্ধি করেছে। ফলে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো আগের তুলনায় বেশি পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলকভাবে জমা রাখবে। এতে করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পাওয়ায় বাজারে অর্থ বা ঋণ সরবরাহ কমবে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। সুতরাং বলা যায়, ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত জমার হার পরিবর্তন নীতি অনুসরণ করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতি অনুসৃত হয়েছে? আলোচনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর