তালিকাভুক্ত ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিকাশ ঘর সুবিধা বঞ্চিত হওয়ার ভয় কেন? যুক্তি দিয়ে প্রমাণ কর।
উত্তর: নিকাশ ঘর সুবিধাবঞ্চিত হলে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তিতে জটিলতা সৃষ্টি হবে বিধায় তালিকাভুক্ত ব্যাংকগুলো ভয় পাচ্ছে। আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তিস্থল হলো নিকাশ ঘর। কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের প্রধান হিসেবে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তিতে কার্যকর সহায়তা প্রদান করে। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। তাই ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংকগুলোর জমার হার ১% বৃদ্ধি করেছে।আর্থিকভাবে সচ্ছল কিছু ব্যাংক এটা মানতেন না। তবে নিকাশ ঘরের সুবিধাবঞ্চিত হওয়ার ভয়ে তালিকাভুক্ত ব্যাংকগুলো তা মানতে বাধ্য হচ্ছে। কেননা নিকাশ ঘর সুবিধাবঞ্চিত হলে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করা সম্ভব হবে না। নিকাশ ঘরের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে তালিকাভুক্ত ব্যাংকগুলো দেনা-পাওনা নিষ্পত্তি করতে পারে। এর অবর্তমানে দেনা-পাওনা নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে বহু ঝামেলা পোহাতে হবে। ফলে ব্যাংকগুলোর সুনাম ক্ষুণ্ণ হবে এবং গ্রাহক সেবার মান হ্রাস পাবে। এতে করে ব্যাংকের গ্রাহক সংখ্যাও কমে যাবে। তাই তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিকাশ ঘর সুবিধাবঞ্চিত হওয়ার ভয় পাচ্ছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তালিকাভুক্ত ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিকাশ ঘর সুবিধা বঞ্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর