বিমা কর্মকর্তা কর্তৃক জনাব জুলহাসকে বিমাপত্রটি বন্ধ করার পরামর্শ কি যৌক্তিক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিমা কর্মকর্তা জনাব জুলহাসকে সমর্পণ মূল্য নিয়ে বিমা পলিসিটি বন্ধ করার পরামর্শ দেন, যা যৌক্তিক বলে আমি মনে করি। জীবন বিমা পলিসি চালিয়ে যেতে অসমর্থ হলে তখন বিমাগ্রহীতা ঐ পলিসি বিমা কোম্পানির নিকট সমর্পণ করতে পারেন। বিমা কোম্পানি তার বিনিময়ে বিমাগ্রহীতাকে কোনো অর্থ দিলে তাকে সমর্পণ মূল্য বলে। ন্যূনতম দু'বছর প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য পাওয়া যায়। উদ্দীপকে জনাব জুলহাস এবং তার স্ত্রী একত্রে ১০ বছরের জন্য একটি বিমা পলিসি গ্রহণ করেছিলেন। ১০ বছর প্রিমিয়াম প্রদান করার কথা থাকলেও ৪ বছর বিমার প্রিমিয়াম প্রদান করেন। পরে অর্থসংকটের কারণে বিমা পলিসি চালাতে পারছেন না, এক্ষেত্রে বিমা কর্মকর্তা তাকে কিছু টাকা নিয়ে বিমাপত্র বন্ধ করার পরামর্শ দেন। উদ্দীপকে জনাব জুলহাস এবং তার স্ত্রী যৌথ জীবন মেয়াদি বিমাপত্র খুলেছিলেন। তারা ৪ বছর প্রিমিয়াম পরিশোধ করেন। এক্ষেত্রে ন্যূনতম ২ বছর প্রিমিয়াম পরিশোধের শর্ত পালিত হওয়ায় বিমা প্রতিষ্ঠান থেকে তারা বিমা পলিসি বন্ধ করে দিলে সমর্পণ মূল্য প্রাপ্ত হবেন। যেহেতু আর্থিক সংকটের কারণে বিমা প্রিমিয়াম পরিশোধ করতে পারছেন না। তাই বিমা পলিসিটি বন্ধ করে দিয়ে সমর্পণ মূল্য নেওয়ার পরামর্শটি যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা কর্মকর্তা কর্তৃক জনাব জুলহাসকে বিমাপত্রটি বন্ধ করার পরামর্শ কি…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর