উদ্দীপকের তুহিন বিমা কোম্পানির নিকট থেকে কী ধরনের সুবিধা আদায় করতে পারবেন?
উত্তর: উদ্দীপকের তুহিন বিমা প্রতিষ্ঠানের নিকট থেকে বিমাদাবির অর্থ সম্পূর্ণ আদায় করতে পারবেন। জীবন বিমার অন্তর্ভুক্ত একটি বিমাপত্র হলো মেয়াদি বিমাপত্র। এ বিমা সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়। মেয়াদান্তে বিমাগ্রহীতা নিজে অথবা তার অবর্তমানে মনোনীত ব্যক্তি এ বিমার বিমাদাবি পায়। উদ্দীপকের তুহিন বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে দশ বছর মেয়াদি ১২ লক্ষ টাকার একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। তিনি বিমাচুক্তি অনুযায়ী ১০ বছর পর্যন্ত বিমা প্রিমিয়াম পরিশোধ করেন। অর্থাৎ তিনি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন এবং মেয়াদকাল পর্যন্ত চুক্তি মোতাবেক প্রিমিয়াম পরিশোধ করেছেন। সুতরাং তিনি বিমাচুক্তি অনুযায়ী সম্পূর্ণ বিমাদাবি পাবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের তুহিন বিমা কোম্পানির নিকট থেকে কী ধরনের সুবিধা আদায় করতে …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর