উদ্দীপকে উল্লিখিত দুই বন্ধুর বিমা সুবিধার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তুহিন চুক্তি অনুযায়ী সম্পূর্ণ বিমাদাবির অর্থ পাবেন এবং শাহীন শুধু সমর্পণ মূল্য পাবেন। মেয়াদি বিমার চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে বিমাগ্রহীতা বিমাকৃত সম্পূর্ণ অর্থ পান। আর মেয়াদের মধ্যে মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয়। তবে কোনো কারণে মেয়াদপূর্ণ না করতে পারলে বিমা প্রতিষ্ঠান বিমাগ্রহীতাকে সমর্পণ মূল্য দেয়। উদ্দীপকের তুহিন ও শাহীন দুজনেই বিমা প্রতিষ্ঠান থেকে ১০ বছর মেয়াদি জীবন বিমাপত্র সংগ্রহ করেন। নির্দিষ্ট মেয়াদের আগে শাহীন আর্থিক সংকটে পড়ায় তার পক্ষে আর বিমার প্রিমিয়াম দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু তুহিন তার বিমা পলিসির মেয়াদ পূর্ণ করেন। উদ্দীপকের তুহিন বিমাচুক্তি অনুযায়ী বিমার নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করেছেন। তাই মেয়াদান্তে তার বিমাদাবির সম্পূর্ণ অংশই তিনি পাবেন। অপরদিকে শাহীন বিমা পলিসির মেয়াদপূর্ণ করতে পারেননি। এক্ষেত্রে তিনি তার বিমাদাবি হিসেবে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য পাবেন। তবে কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য পরিশোধ করা হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুই বন্ধুর বিমা সুবিধার তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর